• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তুরস্কে পুলিশ স্টেশনে বিস্ফোরণ

turkey_48338_0আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিজারে পুলিশ ভবনের বাইরে ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে বহুতল ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে দেখা যায়।
কে বা কারা এই হামলা চালিয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, এ হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জড়িত থাকতে পারে।

উল্লেখ্য, কুর্দি অধ্যুষিত সিজার শহরটি সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী তুরস্কোর সিরনাক প্রদেশে অবস্থিত। সূত্র: বিবিসি ও আরটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ