সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে হোসেন (৩২) নামে এক ভ্যানচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের আসমতিয়া দাখিল মাদ্রাসার সামনে। ফজলে হোসেনের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী হাই স্কুল সংলগ্ন।
সূত্রমতে, ওয়াপদামোড় থেকে যাত্রীবেশে একজন ছিনতাইকারী বাটু সরকার মোড় সংলগ্ন বাজারে যাওয়ার কথা বলে ফজলে হোসেনের ব্যাটারী চালিত ভ্যানে উঠে। ভ্যানটি আসমতিয়া দাখিল মাদ্রাসারি সামনে এলে ছিনতাইকারী তার কোমরে ছুরিকাঘাত করে। এসময় ভ্যানচালক ফজলে দ্রুত বেগে ভ্যানটিকে ওয়াপদামোড়ের দিকে ঘুড়াতেই ছিনতাইকারী ভ্যান থেকে ছিটকে পড়ে যায়। এমতাবস্থায় ভ্যানটি দ্রুত গতিতে ওয়াপদামোড়ে এসে উপস্থিত লোকজনকে বিষয়টি জানিয়ে রাস্তার ওপর পড়ে যায়।
স্থানীয় লোকজন গুরতর আহত ভ্যানচালক ফজলে হোসেনকে ১০০ শষ্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।