• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

সড়ককুমিল্লা: কুমিল্লায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. ইউনুস (৬৮), তার স্ত্রী সায়মা বেগম (৫৫), ছেলে ফারুক মিয়া (৩২), মেয়ের জামাই একই উপজেলার বারাহিপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে লাতু মিয়া (৩৯) ও মাইক্রোবাস চালক লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর বশুয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো.নুরুন্নবী (২৮)।
লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ ফোনে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর চালককে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ