• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে আগুনে পুড়ে গেছে ১০ লাখ টাকার মালামাল

27.08.16কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে একটি গোডাউনের মালামালসহ তিনটি ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ৯টায় জেলা শহরের কামারপাড়ার অধিবাসী এরশাদুল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে স্থানীয় এক ছাত্রাবাসের শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে এরশাদুল হকের বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পরে তা পাশের তিনটি ঘরে ছড়িয়ে পরে। স্থানীয় ছাত্রাবাসে বসবাসরত কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। যাতায়াতের রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছিল। এদিকে, আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও ক্ষয়ক্ষতি দেখে বাড়ির মালিক মুদির দোকান ব্যবসায়ী এরশাদুল হক জ্ঞান হারিয়ে ফেললে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘গোডাউন হিসেবে একটি রুমে রাখা দোকানের মালপত্রসহ তিনটি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’ কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি মো. মঞ্জিল হক জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে মালপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ