• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে দূর্ঘটনা আরো এক জনের মৃত্যু

মৃত্যুনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে পল্লী বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনায় আহদের মধ্যে  মোসাহাব  আলী (৬০)  নামে আরেক জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো চারে।
মৃত মোসাহাব আলী গাড়াগ্রাম ইউনিয়ন সংলগ্ন  রণচন্ডি ইউনিয়নের দক্ষিণ রণচন্ডি গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম মোসাহাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এখনও  হাসপাতালের বার্ণ ইউনিটে  ৮জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, রোববার রাত আটটার দিকে বৃষ্টির সাথে বইছিলো হালকা বাতাস। আর তাতেই গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম গ্রামের বিপ্লবের বাড়িতে ছিড়েঁ পড়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভির তার। সারা বাড়ি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে লেগে যায় আগুন। এসময় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে মুঠো ফোনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করান।
বিদ্যুৎ সংযোগ বন্ধর পর গ্রামের মানুষ যখন আগুন নেভাতে ব্যাস্ত তখন কোন রকম খোজ খবর না নিয়ে বন্ধ থাকা বিদ্যুতের সংযোগ পূণঃরায় চালু করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সংযোগ চালুর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায ওই গ্রামের সাজেদুর রহমান (৩০)।
এঘটনায় ১২জন আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তাদের স্বজনরা। ওই রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারিকুল ইসলাম (৩০)। এর দুই দিন পর মারা যায় অষ্টম শ্রেণীর ছাত্র নাইম ইসলাম (১৪)।
ওই দূর্ঘটনার জন্য গ্রামবাসী দায়ী করেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে। এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানকার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর সোমবার সন্ধ্যায় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক ইনসের আলীকে সাময়িক বরখাস্ত করেন কর্তৃপক্ষ। গঠন করা হয় তিন সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ