• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেল কারখানায় ঈদে যাত্রী পরিবহনে ৬৫ কোচ মেরামত চলছে

কারখানাসিসি নিউজ: আসন্ন পবিত্র ঈদুল আযহায় যাত্রী পরিবহনের জন্য দেশের বৃহত্তম রেল কারাখানা সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরাতন ও জরাজীর্ণ ৬৫টি রেল কোচের মেরামত কাজ চলছে। শ্রমিক ও কারিগরদের শ্রম ও আগ্রহের কারণে এত কোচ মেরামত করা সম্ভব হচ্ছে বলে কারাখানা কতৃপক্ষের দাবী। মেরামত করা ৬৫টি কোচের মধ্যে ৩৮টি ব্রডগেজ এবং ২৭টি মিটারগেজ লাইনের কোচ রয়েছে। এসব কোচ বিভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত হিসাবে সংযোজন করা হবে। ঈদের আগেই মেরামত কাজ শেষ করে তা রেল বহরে যোগ করা হবে। জাা যায়, এবার ঈদে এসব বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা হবে। এরইমধ্যে ৩৪টি কোচ মেরামত শেষে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এসব কোচের মধ্যে কারখানার চারটি শপে ৫৬টি এবং প্রকল্পের আওতায় দুটি বেসরকারী প্রতিষ্ঠান ৯টি কোচ মেরামতের কাজ করছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার অমিনুল হাসান সাংবাদিকদের জানান, প্রতিবছরই ঈদের আগে কারখানায় অতিরিক্ত কোচ মেরামত করা হয়। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই কোচগুলোর মেরামত কাজ শেষ করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ