• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১১শ’ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

Italyআন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে ১১শ’ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। এরা সবাই নৌকা দিয়ে ইউরোপ পাড়ি দেয়ার চেষ্টা করছিল। উপকূলরক্ষীরা জানিয়েছে, রোববার সিসিলি দ্বীপে বেশ কয়েকটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভূমধ্যসাগরে ১১ বার অভিযান চালিয়ে আটটি রাবারের ডিঙি নৌকা, একটি বড় এবং দুইটি ছোট নৌকা থেকে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়। তবে ওই শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন শুক্রবার জানিয়েছে, এ বছর ১ লাখ ৫ হাজার ৩৪২ শরণার্থী নৌকায় করে সাগড় পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এছাড়া বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে ২ হাজার ৭২৬ জন পুরুষ, নারী এবং শিশু শরণার্থীর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ