• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৮৫৯টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদনের সুপারিশ

তথ্য অধিদপ্তরসিসি নিউজ: তথ্য অধিদপ্তর (পিআইডি) ১ হাজার ৮৫৯টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদনের সুপারিশের জন্য তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার বলেন, সময়মত যেসব প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে তাদের আবেদন যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন অনুমোদন দেওয়ার দেখভাল করবে মন্ত্রণালয়।যদিও আবেদন যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। কমিটির সদস্যরা হলেন পিআইডির তথ্য অফিসার মিজানুর রহমান ও আলী হোসেন এবং সহকারী তথ্য অফিসার মুহাম্মদ জসীম উদ্দিন। অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন আরো বলেন, বেশির ভাগ আবেদনেরই শর্ত পূরণ হয়নি। এ কারণে অনেক প্রতিষ্ঠানকে শর্ত পূরণের জন্য জমাকৃত কাগজপত্রে সামাণ্য ত্রুটি থাকলে তা সরিয়ে দিতে সংশ্লিষ্ট ব্যাক্তিকে ফোন করে সংশোধন করা হয়েছে। তিনি বলেন, গত ৩০ জুনের মধ্যে কাগজপত্র জমা দিতে না পারলে আবেদন বাতিল হয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে তথ্য দিতে না পারলে পর্যায়ক্রমে অনিবন্ধিত অনলাইন পত্রিকা, পোর্টালগুলো মোবাইল সিমের মতো বন্ধ করে দেওয়া হবে। দেশের অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা  এবং অপসাংবাদিকতা রোধ করতে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধণ কার্যক্রম চালু করেছে। এজন্য নির্ধারিত নিবন্ধণ ফরম ও একটি প্রত্যয়পত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশনা ছিল। প্রতিষ্ঠানগুলোর আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশাকরি মন্ত্রণালয় নিউজ পোর্টালগুলোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেবে।

উল্লেখ্য যে, তথ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধন দেওয়ার জন্য যথাযথ শর্ত পূরণ করে গত ১৭ এপ্রিল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সরকার একদফা সময় বাড়িয়ে গত ৩০ জুন পর্যন্ত আবেদনের সময় দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ