• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জঙ্গিবিরোধী পৃথক মানববন্ধন অনুষ্ঠিত

Nilphamari Human Chain Pic-2নীলফামারী প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে ১৯৭৫ সালের ১৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট এর নির্মম হত্যাযজ্ঞ, দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নীলফামারী জেলা শাখা।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি  তোবারক আলী, কার্যকরী সদস্য ডা. মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।
Nilphamari Human Chain Pic-3এদিকে বেলা ১২টার দিকে চৌরঙ্গী মোড়ে  জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন।
প্রায় দুই ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে সেখানে সংগঠনের ছয় উপজেলার সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সংঠনের জেলা সভাপতি আ.ন.ম মনছুর আলীর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ, জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহাতাব উদ্দীন, ডিমলা উপজেলা শাখার সভাপতি তৈয়বুর রহমান, ডোমার উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সামসুদ্দীন হোসাঈনী, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
পৃথক দু’টি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবী করে বলেন, ‘কোরআন হাদিস কখনো ধর্মের নামে সন্ত্রাস, জঙ্গি ও নৈরাজ্যকে সমর্থন করেনা।  যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা ধর্মের শক্র। যারা জঙ্গি,সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করেছেন আপনাদের কোন দিন ক্ষমা করবে না মহান সৃষ্টিকর্তা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ