• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ন্যায্যতার কাছে অর্থবিত্তের পরাজয়: ইমরান

ইমরানঢাকা: মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় ন্যায্যতার কাছে অর্থবিত্তের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, ফাঁসির এই রায়ের মধ্য দিয়ে জামায়াত নিষিদ্ধের পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেলো।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পরপর রাজধানীর শাহবাগে মঞ্চের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন

ইমরান বলেন, রায়ে ফাঁসি বহাল আছে এটি কতটা আনন্দের ভাষায় প্রকাশের নয়। পাঁচ মাস ধরে রিভিউ খারিজের অপেক্ষায় ছিলাম। আর কোনো যুদ্ধাপরাধীর এতো সময় লাগেনি। মীর কাসেম তার অর্থ-বিত্ত, প্রভাব ব্যবহার করে রায়কে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তবে ফাঁসি বহাল থাকায় জাতির শঙ্কা দূর হলো।

‘এই রায়ের মধ্য দিয়ে জামায়াত নিষিদ্ধের পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে,’ মত দেন ইমরান।

তিনি বলেন, ন্যায্য বিষয় জয়ী হলো, অন্যায় পরাজিত হলো। রায় কার্যকরের পরে ১৯১ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের কাজ শুরু করবে সরকার এমনটাই আশা করি।

আর কালক্ষেপণ না করে, চূড়ান্ত রায় কার্যকর করতে হবে বলে আশা করি। শেষ সময়ে মরণ কামড় দিতে পারে জামায়াত সতর্ক থাকতে হবে সে বিষয়েও। কারণ তারা দেশের মানুষের টাকা লুট করে ধনী হয়েছে, এর প্রভাব তারা ব্যবহার করতে চাইবেই। যা বাজেয়াপ্ত করাও এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ