রংপুর: রংপুর মহানগরীর খোর্দ্দ তামপাট আর্দশপাড়া (শরেআরতল)গ্রামের বাবু মিয়ার পুত্র রাহুল মিয়া (১৫) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।
এব্যাপারে রংপুর কোতয়ালী থানায় সোমবার জিডি করেছেন নিখোঁজ স্কুলছাত্রের দাদা মতিয়ার রহমান। যাহার নং-২১১৭ তাং-২৯/০৮/২০১৬ইং।
পরিবার সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩২ নং ওযার্ডের খোর্দ্দ তামপাট আর্দশপাড়া ( শরেআরতল বাজার ) গ্রামের বাবু মিয়ার পুত্র ও স্থানীয় নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাহুল মিয়া (১৫) গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজনের সাথে অভিমান করে বাড়ী থেকে বের হয়। পরে রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন রাহুলের বন্ধু, আত্বীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাকে পায়নি।
পরিবারের লোকজন রংপুর, লালমনিরহাট, হাতিবান্ধাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি অব্যাহত রেখেছে। হারিয়ে যাবার সময় ছেলেটি পড়নে সবুজ ফুল প্যান্ট, হাফ চেক শার্ট পড়া ছিল। তার উচ্চর্তা ৪ফুট ৩ ইঞ্চি সে রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।