• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আইনজীবী সমিতির জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ

 

Nilphamari Pic-03নীলফামারী প্রতিনিধি: দেশব্যাপী চলমান জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্ত হত্যা ও নাশকতার বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টার দিকে জেলা জজ আদালত চত্ত্বরের সামনে সড়কে দাড়িয়ে এ মানববন্ধনে জেলা সিমিতির সকল আইনজীবী অংশগ্রহন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের  সভাপতি অ্যাড. আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সমিতির সাধারণ সস্পাদক আইনজীবী আবু মো. সোয়েম, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী জোনাব আলী, জ্যেষ্ঠ আইনজীবী  আনিছুল আরেফিন চৌধুরী, জেলা জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায়, নারী  ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রমেন্দ্র বর্ধন বাপী, আইনজীবী তুষার কান্তি রায়,  আব্দুল গফুর, ওবায়দুর রহমান, আব্দুর রাজ্জাক, সামচ্ছুদ্দিন সরকার,  আজাহার আলী ,আমানুউল্যা, আব্দুর রাজ্জাক ফারুকি প্রমুখ।

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাই নেই উল্লেখ্য করে বক্তরা বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পারবে না। আজ দেশের সবশ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই জঙ্গি ও সন্ত্রাসীদের প্রতিহত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ