• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহণ

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গম গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হাকিমকে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ হতে এবং মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলাউদ্দিন খানকে উদ্যানতত্ত্ব বিভাগ হতে পিএইচডি ডিগ্রী প্রদানের সিদ্ধান্তসহ বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার দুপুরে হাবিপ্রবির গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ