• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে অভিনব প্রতারনার শিকার মোহাম্মদ আলী

PIC=01.09.16পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: সরকার বিভিন্ন ভাবে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে আসছে, এর অংশ হিসাবে পুরুষ বন্ধ্যাকরণ (এনএসবি) কার্যক্রম। কিন্ত সামান্য অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন অনেকেই। প্রতারকের খপ্পরে পরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছি গ্রামের ভ্যানচালক (১৯) বছরের যুবক মোহাম্মদ আলী। আলী ৭ মাস আগে বিয়ে করে রংপুর জেলার হারাগাছ এলাকার রাজেনাকে। ভালই চলছিল তাদের সংসার।
গত ১৪ আগষ্ট জয়পুরহাট বিএভিএস এর জন্ম নিয়ন্ত্রন কেন্দ্রের সাইফুল নামের দালাল মোহাম্মদ আলীকে ভুল বুঝিয়ে অর্থের লোভ দেখিয়ে বিএভিএস কেন্দ্রে নিয়ে স্থায়ী জন্ম নিয়ন্ত্রনের অপারেশন করায়।
এ কারনে ভেঙ্গে যেতে বসেছে তার সংসার, অভিনব প্রতারনার শিকার মোহাম্মদ আলী এখন ভুগছেন শারিরীক, মানষিক ও সামাজিক অসুস্থতায়। আলী বলেন প্রতারক সাইফুল তাকে প্রায় এখানে সেখানে বেড়াতে নিয়ে যেতে চায়, ঘটনার দিন আলী পাঁচবিবির হাটে যায় প্রতারক সাইফুল তাকে নিয়ে ঘুরতে যাই বলে জয়পুরহাটের উদ্দেসে রওনা দেয়।
যেতে যেতে প্রতারক বলে আলী তোর শরিরীরে অনেক রোগ আছে একটা ইনজেকশন করলে আর কোন রোগ থাকবেনা বলে বিএভিএস কেন্দ্রে হাত-পা বেঁধে এ কাজ করান। এনএসবির যে অর্থ তাও তাকে দেওয়া হয়নি, প্রতারক সাইফুল সব টাকা নেয় এবং বাড়ি ফেরার জন্য ২০ টাকা হাতে দিয়ে আলীকে বাসে উঠিয়ে দেয়।
মোহাম্মদ আলীর স্ত্রী রাজেনা বলেন, সে এমনিতেই দূর্বল তার অপারেশন করার পর থেকে কাজ করতে পারে না, সংসার চলার মত চাল-ডাল কিছুই নেই সর্বক্ষন ঝগড়া লেগেই থাকে তাদের মাঝে, এছাড়াও এই স্বামীর ঘর করলে আমি কোন দিন আর মা হতে পারব না আমি কি আশায় থাকব এখানে। মোহাম্মদ আলীর মা মর্জিনা ও বাবা আজিজার রহমান এর প্রতিকার চেয়ে স্থানীয় পৌর সভায় অভিযোগ করেন।
অভিযোগের সূত্র ধরে প্রতারক ও দালাল সাইফুলের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় জানাজানির পর থেকে তিনি পলাতক বলে জানান তার দুই সন্তানের স্ত্রী সুমি। এব্যপারে জানতে চাইলে পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, শুধু মোহাম্মদ আলীই নয়, প্রতারক সাইফুলের দ্বারা এমন প্রতারনার শিকার হয়েছেন আরো অনেকে। এসব ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া ছাড়াও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের  উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বিএভিএসের ব্যবস্থাপক ডা: রমিজুল হাসান বলেন তাদের কোন দালাল নেই বলে এমন অভিযোগ মানতে নারাজ। জন্ম নিয়ন্ত্রন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে তা যেন সন্তানহীনদের ক্ষেত্রে না ঘটে। আর এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ ও গনসচেতনতামূলক কর্মসূচী হাতে নেওয়ার দাবী জানিয়েছে এখানকার সর্বসাধারনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ