• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত

বজ্রপাতচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। উপজেলার শিবনগরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহতরা পরষ্পর চাচাতো ভাই।
নিহতরা হলো- উপজেলার শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মামুন হোসেন (১২) ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তামিম হোসেন (১০)।
এলাকাবাসী যায়, শুক্রবার রাতে আতিয়ার রহমান, মামুন ও তার চাচাতো ভাই তামিমসহ ৫/৬ জন গ্রামের পাশের মেন্দার বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে মামুন, তামিম ও আতিয়ার গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মামুন ও তামিম মারা যায়। আহত আতিয়ার রহমানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ