সিসি নিউজ: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠায় বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানোর কথা উল্লেখ করা হয়।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও আমাদের মেয়েরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাদের মনোবল আরও দৃঢ় রাখবে। দলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও আরও কঠোর অনুশীলনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।