• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ৪৯৮ কেজি বিস্ফোরক তৈরির সালফার উদ্ধার

BGB Pic=04.09হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের চেংগ্রাম মাঠ থেকে অভিযান চালিয়ে ১০ বস্তা (৪৯৮) কেজি  বিস্ফোরক তৈরির উপাদান সালফার পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটক সালফারের মুল্য প্রায় ২৫ লাখ টাকা।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আজ রোববার ভোরে হিলির চেংগ্রামে অভিযান চালায়, এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়, পরে বিজিবি ঘটনাস্থল থেকে ১০টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। পরে বস্তাগুলি খুলে বিস্ফোরক তৈরির উপাদান সালফার পাউডার পাওয়া যায়। ১০টি বস্তায় ৪৯৮কেজি সালফার পাউডার পাওয়া যায়। বিজিবি ধারনা করছে দেশে নাশকতা কাজে ব্যাবহারের জন্য বোমা, ককটেল তৈরিসহ সন্ত্রাসী কাজের জন্য একটি সংঘবদ্ধ দল ভারত থেকে এসব জিনিষ এনেছিল।
এদিকে পৃথক আরো একটি অভিযান চালিয়ে বিজিবি সীমান্তের নওপাড়া মাঠ থেকে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ