সিসি নিউজ : চিকিৎসার জন্য ৭ দিনের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রবিবার বেলা ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এ ছাড়া উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৮ আগস্ট লন্ডনে গিয়ে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।
৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।