• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বানরের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

SANYO DIGITAL CAMERA

SANYO DIGITAL CAMERA

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় বানরের তাড়া খেয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় গুয়াখোলা করিম মঞ্জিলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষিপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের মাঝি বাড়ির সিরাজ মাঝির ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত শহরের শপত চত্ত্বর মৈয়রী টেইলারের কারিগর হিসেবে কাজ করে আসছিলো।
ঘটনার দিন সন্ধায় মালিক জামানের বাসার করিম মঞ্জিলে নিচের তলায় কারখানা থেকে কাজ শেষে বাসার ছাদে উঠে। সেখানে গিয়ে কাপড় আনতে গেলে একটি বানর এসে তাকে তাড়া দিলে সাইফুল বাচাঁর জন্য দৌড় দেয়।
এসময় সে নিয়ন্ত্রন হারিয়ে ৪ তলা বাসার ছাদ থেকে নিচে পরে গিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে যায়। পরে আহত অবস্থায় তাকে বাঁচানোর জন্য তার সহকর্মীরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করের।
এই খবর পাওয়ার সাথে সাথে সাইফুলের পরিবারের লোকজন হাসপাতালে এসে ভির জমায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
ক্যাপশন- চারতলা বাসার ছাদ থেকে পরে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের করুন মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ