• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তুরস্কের ধৃষ্টতার কড়া প্রতিবাদ

turk_49800সিসি ডেস্ক: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়া দেখিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানোর কথা বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় তুরস্কের দূতাবাসে সোমবার একটি পত্র দিয়েছে, যেখানে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে তুরস্ক সরকার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে গভীর হতাশা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এতে বলা হয়েছে, এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। এ ধরনের আচরণ ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো হবে না।
শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের ‘আল-বদর বাহিনীর’ চট্টগ্রামের অধিনায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।
এরপর রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে তারা ‘মর্মাহত’।
এর আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় রবিবার পাকিস্তান ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছে বলে বিবৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মীর কাসেম আলীকে জামায়াতের ইসলামীর প্রধান অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা আবারো জোর দিয়ে বলছি যে, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি এই ভুল অনুশীলনে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিচ্ছেদ হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ