• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলশানে এলজি শোরুমে অভিযানে কেউ আটক হয়নি

add_49861সিসি নিউজ: রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত এলজির শো রুম থেকে আটক সন্দেহভাজন তিন চোর নিয়ে পুলিশ পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে ভবনটি ঘিরে রাখার পর সকাল সোয়া ১১টায় অভিযান শেষে পুলিশ সন্দেভাজন হিসেবে তিন চোরকে আটকের খবর প্রথম মিডিয়াকে জানায়। তবে আধ ঘন্টা পর পুলিশ জানায়, সন্দেহভাজনরা ব্যাগ রেখে পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে র‌্যাব কর্মকর্তা মির্জা আজম বলেছেন, র‌্যাব বা পুলিশ আসার আগেই সন্দেহভাজন চোর পালিয়েছে। দুটো ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ব্যাগ দুটোতে কী রয়েছে, তা খোলার আগে বলা যাচ্ছে না।
এর আগে এলজির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ভবনটি ঘিরে রাখে পুলিশ। পরে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় অভিযান শেষে পুলিশ এলজির শো রুম থেকে তিন চোরকে আটক করে বলে পুলিশ মিডিয়াকে জানায়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে এই তিন যুবক জোর করে এরীজর শো রুমে ঢুকে পড়ে।  এরপর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সতর্কাবস্থায় দেখা গেছে র‌্যাব সদস্যদের।
খোঁজ নিয়ে জানা যায়, এলজির শো রুমের নিচেই ব্র্যাক ব্যাংকের বুথ। পাশে এনসিসি ব্যাংক। বিপরীতে বেসরকারি মোবাইল অপারেটর রবি’র অফিস। ধারণা করা হচ্ছে, ওই  ৩ অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সেখানে প্রবেশ করেছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জঙ্গি হিসেবেও সন্দেহ করা হচ্ছে।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম জানান, ডাকাত কিংবা জঙ্গি সদস্যদের ডাকাতির পরিকল্পনা হিসেবে ধরে নিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ