• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুরু হচ্ছে লাল কার্ড ক্যাম্পেইন

বিয়েসিসি নিউজ : বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে দেশের ৭টি জেলার ৬৫টি উপজেলার ১৯৫টি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘লাল কার্ড ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর সহায়তায় নির্বাচিত ৭টি জেলার ৬৫টি উপজেলা পরিষদ-এর উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হবে। বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইন-এর মূল লক্ষ্য। এ কর্মসূচির মাধ্যমে প্রায় দেড় লাখ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে এই সামাজিক সমস্যাসমূহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা হবে। নির্বাচিত সাতটি জেলা হলো- সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ব্রাহ্মনবাড়িয়া, বরগুনা ও রংপুর।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি দিনব্যাপি কর্মশালার মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ইতোমধ্যে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন শ্লোগান ও হটলাইন নাম্বারসহ একটি লাল কার্ড তৈরী এবং উপজেলাসমূহে প্রেরণ করে। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এ লাল কার্ডটি বিতরণ করা হবে যাতে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা ফোন কলের মাধ্যমে দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ