• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

fire-home_32911সিসি নিউজ: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। নিহতদের মরদেহ টঙ্গী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শনিবার সকালে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান। তিনি বলেন, আগুনে পাঁচ তলা কারখানা ভবনের দুইটি ফ্লোর আংশিক ধসে গেছে। পাশের একটি ছয়তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি। আহতদের ঢাকা মেডিকেলে হাসপাতালে এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনীর কর্মকর্তা আক্তারুজ্জামান বিবিসিকে বলেছেন, নিহতদের মধ্যে ১০-১২ জন বিস্ফোরণের সময় সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী। এদের মধ্যে রিকশাওয়ালা, দিনমজুর, পাশের কারখানার শ্রমিকও রয়েছে বলে তিনি উল্লেখ করছিলেন।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরও আটজনকে আনা হয়।
আহতদের মধ্যে ১০ জন ভর্তি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রফিকুজ্জামান জানান, শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামের ওই কারখানায় আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। সেখানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ