সিসি নিউজ : গাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ২৪ জনের অধিক মানুষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ১০ সেপ্টেম্বর দুপুরে এক শোক বার্তায় তিনি এই শোক জানান ও দুঃখ প্রকাশ করেন।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।