• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে অফিসের ছাদে বিএনপি’র সমাবেশ!

bnp-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপি’র দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়।

কর্মসূচী পালনের উদ্দেশ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন।

অফিসের দলীয় নেতাকর্মীরা প্রবেশের পর পুলিশ বিএনপি’র কার্যালয অবরুদ্ধে করে রাখে। রাজ পথে বের হতে না পারায় বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে।

উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।

তিনি বলেন, এই সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের পদক ছিনিয়ে নিয়েছে এবং তার মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন এসব করে ১৬ কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না।

তিনি আরও বলেন দেশে আজ সামান্যতম গণতন্ত্রও অবশিষ্ট নেই। পুলিশ দিয়ে আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে দেওয়া হচ্ছে না। তিনি সকলকে এই অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ