• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গরুর পেটে ১০০ কেজি প্লাস্টিক

cowসিসি ডেস্ক: রাস্তার পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিল একটি গরু। জীবদয়া চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা গরুটি উদ্ধারের পর ভারতের আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কার্তিক শাস্ত্রী প্রথমে ভেবেছিলেন গরুটি সন্তানসম্ভবা। শারীরিক অসুস্থতার জন্য হয়তো কাতড়াচ্ছে। কিন্তু তার ভুল ভেঙে যায় একটু পরে; যখন গরুটির অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ বের করা হয় গরুটির পেট থেকে। শুধু প্লাস্টিক নয়, স্ক্রু, লোহার পেরেক, বিদ্যুতের তারও বেরিয়ে আসে। এ সব কিছুই ছিল আবর্জনার মধ্যে।

নিষিদ্ধ হলেও প্লাস্টিকের ব্যাগের ছড়াছড়ি পুরো ভারতে। ঝুঁকিপূর্ণ এই ব্যাগে ধ্বংস করছে পৃথিবীকে।

cowচিকিৎসক কার্তিক শাস্ত্রী বলেন, অস্ত্রপচারের পর গরুটি এখন সুস্থ্। তবে গরুর পেট থেকে প্লাস্টিক বর্জ্যের ঘটনা ভারতে এই প্রথম নয়, এর আগেও আমরা গরুর পেটে ২৫ থেকে ৪০ কেজি প্লাস্টিক বর্জ্য পেয়েছি।

তিনি বলেন, চার মাইক্রনের বেশি প্লাস্টিকের ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তবে গরুটির পেটে যে প্লাস্টিক মিলেছে, তার ৯৮ শতাংশ এ নিষেধাজ্ঞার মাত্রার চেয়ে বেশি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ