• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পুলিশের হাতে দুই ছাগল চোর আটক

%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ নাঈম (১৮) ও শফিকুল (২০) নামে দুই ছাগল চোরকে আটক করেছে। ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যায় শহরের জসিম বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সূত্র মতে, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন মহল্লা থেকে প্রায় ১০টি ছাগল চুরি গেছে। ছাগল চোরের একটি সিন্ডিকেটের সাথে কতিপয় সম্ভ্রান্ত পরিবারের মাদকাসক্ত ছেলেরা এসব ছাগল চুরির সাথে জড়িত। গত রোববার রাতে জসিম বাজার এলাকার জিয়া উদ্দিনের ৬টি ছাগল চুরি যায়। আর এ চুরির ঘটনায় এলাকার লোকজন ছাগল চোর নাঈম ও শফিকুলকে আটক করে  পুলিশের হাতে তুলে দেয়। নাঈম সৈয়দপুর শহরের গোলাহাট (আস্তানা-ই-হক) এলাকার সাইদুল ইসলামের পুত্র এবং শফিকুল শহরের রসুলপুর এলাকার আলতাফ হোসেনের পুত্র।

আটক দুই চোর পুলিশের কাছে জিয়া উদ্দিনের ৬টি ছাগল চুরির কথা স্বীকার করেছে বলে থানা সূত্রে জানা গেছে। এছাড়া ওই ছাগল চুরির সাথে আরো একজন জড়িত রয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ২৫ হাজার টাকায় ছাগলগুলো দিনাজপুরের আমবাড়ী হাটে বিক্রি করেছে ছাগল চোরেরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ