• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুকুর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারখুলনা: দুই পুকুর থেকে স্বামী খসরুল মোল্লা (৪০) ও স্ত্রী লিপি বেগমের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টায় খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখরি গ্রামের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, ঈদের দিন রাতে ওই এলাকার উত্তর পাড়ার পিলার ব্যবসায়ী আরজ আলী, কামাল, তরিকুলের কাছে খসরুল ও লিপির যাওয়ার কথা ছিলো। সে অনুযায়ী তারা বাড়ি থেকে বের হন। পরে তাদের আর কোনো খোঁজ ছিলো না।
বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ দুটি পুকুরে দুইজনের লাশ খবর জানতে পেরে তা উদ্ধার করে। মরদেহে আঘাত ও কাটা চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামাল ও আরজ আলীকে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, খসরুল ও লিপি তিন সন্তানের বাবা-মা। লিপি গর্ভবতী ছিলেন। খসরুল নিজেও পিলার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ