• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩০

%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95সিসি নিউজ: দিনাজপুরে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক শিশুসহ ৪ জন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সোয়া ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের দিনাজপুর শহরের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের নিকট এই দূর্ঘটনা ঘটে।
দিনাজপুর প্রতিনিধি জানায়, বুধবার দুপুরে দিনাজপুর বাস টার্মিনাল থেকে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রিবাহী বাস শহরের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের নিকট পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ বাসের ৩ জন ও হাসপাতালে নেয়ার পর আরো এক শিশু নিহত হয়। এতে আরো ৩০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার খোচাবাড়ি এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামের রমজান আলী (৬০), একই গ্রামের গাফ্ফার আলী (৬০) ও বীরগঞ্জ উপজেলার প্রাণনগর গ্রামের রোজিনা আক্তার (২২)।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি বাস খোচাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যান। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ