• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে বাস উল্টে ৪ পোশাক শ্রমিক নিহত

সড়কটাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুংলীতে বঙ্গবন্ধু সেতুসংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাটের পাটগ্রাম এলাকার একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতি উপজেলার পুংলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানান সার্জেন্ট জাহাঙ্গীর আলম।

নিহতরা হলেন- আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫) ও রিপন (৩০)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

সার্জেন্ট জাহাঙ্গীর আরো জানান, আহতদের টাঙ্গাইল মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ