• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড় দুঃসংবাদ থেকে বাঁচলো বাংলাদেশ

sakib_50915সিসি নিউজ: একটুর জন্য সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অল রাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি।
জানা গেছে, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজারে। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়।
সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছুদূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদ আছেন।
তবে এই ঘটনায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শাহ আলম। যে বিজ্ঞাপনী সংস্থার হয়ে শুটিংয়ে অংশ নিতে সাকিব কক্সবাজারে গিয়েছিলেন, তিনি সেই সংস্থার হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে দ্রুত ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য।
সাকিবের সঙ্গে কক্সবাজারে শুটিং করতে যাওয়া নাফিজ আহমেদ মোমেন জানান, ‘আমরা নিরাপদেই ল্যান্ড করেছি। আমাদের নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আরও কজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফিরে যাচ্ছিল। হেলিকপ্টারের পাখা তখনো বন্ধই হয়নি। শুধু আমাদের নামিয়েছে আর ওদের তুলে নিয়েছে। এরপর কিছু দূর গিয়ে ইনানি সৈকতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’
স্বাভাবিকভাবেই সাকিব কেমন আছেন এ নিয়ে মানুষের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। নাফিজ আশ্বস্ত করেছেন, ‘আমরা সবাই নিরাপদেই আছি। ফিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে। এর আগেই আমরা নেমে যাই। যত দূর জানি, হেলিকপ্টারের পাইলট আর তাঁর পাশে বসা যাত্রীই বেশি আঘাত পেয়েছেন। পাশে বসে ছিলেন শাহ আলম ভাই। তিনি মারা গেছেন। আর পাইলটকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। তিনজন আহত হয়েছেন এই ঘটনায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ