• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সামাজিক জনসচেতনতায় ‘আমাদের প্রিয় সৈয়দপুর’

p1সিসি নিউজ: সৈয়দপুর শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পাঁচমাথা মোড়ে কতিপয় যুবক আগত সকল মানুষদের মাঝে বিনয়ের সাথে তাদের হাতে একটি লিফলেট ধরিয়ে দিচ্ছে এবং আদবের সহিত বলছে স্যার “আপনার মেয়েকে শ্বশুড়বাড়ীতে যেমন দেখতে চান, আপনার বাড়ীতে বউ হয়ে আসা মেয়েকে সেভাবেই রাখুন”।
কথা হয় তাদের সাথে, তারা তরুন যুবকদের একটি দল একত্রিত হয়ে শিক্ষিত মেয়ে বোঝা নই, দেশ ও জাতির সম্পদ, যে মুখে মা ডাক-সে মুখে মাদক নই ইত্যাদি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করেছে সৈয়দপুর ব্যাপী। মূলত তারা ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর স্বেচ্ছাসেবক। সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৈয়দপুর শহরব্যাপী তারা সর্ব সাধারনের মাঝে এই লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করেছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সৈয়দপুরের বিভিন্ন পাড়া মহল্লায় ও ব্যস্ততম সড়কে তারা সামাজিক জনসচেতনতামূলক এই লিফলেট বিলি করে। লিফলেটে তারা সামাজিক জনচেসতনতামূলক স্লোগান যেমন, সংবিধান,আইন মেনে চলি-বখাটে আর ইভটিজিং কে না বলি, শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যা বলুন, যৌতুক প্রথাকে না বলি, সম্মান সম্মত জীবন গড়ি, শিক্ষা, ঐক্যতার শক্তিতে, সৈয়দপুরবাসী থাকুক শান্তিতে ইত্যাদি সংবলিত স্লোগান একত্রিত করে শহরব্যাপী জনসচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের এই কর্মসূচী চলবে আরো কয়েকদিন বলে তারা জানান।
“আমাদের প্রিয় সৈয়দপুর” স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ আজিম জানান, আমরা ফেইসবুক ভিত্তিক এই সংগঠনের সদস্যরা নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে মাঝে মাঝে এরুপ জনসেবামূলক কাজ করে থাকি। অপর সদস্য মোস্তাকিম জানান এর আগেও আমরা শীতকালে নিজেদের সামর্থনুযায়ী সৈয়দপুরে ১৪৭ জন হত দরিদ্র মানুষদের কম্বল ও ঈদে এতিম অসহায়দের জন্য ১০৭ জনকে নতুন জামা প্রদান করি তাদের বাড়ী বাড়ী গিয়ে।
লিফলেট বিতরণে ব্যস্ত মিথুন,কামাল,জীবন,মিলন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা জানান বিশেষ করে অসহায়, গরীবদের সহায়তা, পথশিশুদের স্কুলমুখীকরা ও তাদের মাঝে সুস্থ্য বিনোদনের ব্যবস্থা করা এবং সর্বপরি জনসচেতনতামূলক কাজে আমরা এভাবে একত্রিত হয়ে কাজ করে আসছি।
ফেইসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর সভাপতি এসরার আহমেদ জানান “আমরা ২০১৪ সাল থেকে সৈয়দপুর শহরের শুভবুদ্ধি সম্পন্ন লোকদের নিয়ে গরীব অসহায়দের সহায়তা করার সংকল্পে শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য এই সামাজিক কাজ করে আসছি। আমাদের সৈয়দপুরে এখনও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনার খরচ না দিতে পারায় অনেক পরিবার তাদেরকে শিশুশ্রমে উদ্বুদ্ধ করছে। যার ফলে তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু আমরা মনে করি সমাজের আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসেন তবে খুব সহজেই উদ্ভুত এইসব সমস্যা নিরসন করা সম্ভব। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, এতিম অসহায়দের সহায়তা ও শিক্ষা উপকরন বিতরণ, সর্বপরি জনসেবার লক্ষে আমরা শুরু থেকেই কাজ করে চলেছি।
সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, সবচেয়ে বড় কথা আমরা মানুষ আর সব সময় ভাল কাজ করার মানসিকতা থাকা দরকার আমাদের। যদি আমরা সবাই জনসচেতনতামূলক কাজে জড়িত হয় তাহলে শহর কেন দেশ থেকে মাদক জুয়া, সর্বপরি সন্ত্রাস আর জঙ্গিবাদকে বিতাড়িত করতে সক্ষম হব। ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর” এর অসহায় দুস্থ্যদের মাঝে সহায়তা কার্যক্রমের ধারাবহিকতা ও শহরব্যাপী সামাজিক জনসচেতনতামুলক লিফলেট বিতরণ কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টজন ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ