• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত ও নেপালের রেল যোগাযোগ

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2সিসি নিউজ: চলতি সেপ্টেম্বর মাসের  মধ্যে দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ। দুই বাংলার মধ্যে যোগাযোগের আরও একটি পথ খুলছে এই পথে। আর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর দিয়ে। শুধু দুই বাংলা নয়, এই রেল ক্রমেই বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ সৃষ্টি করবে।
রেল সূত্রে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ওই পথ দিয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্টেশন পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচল করবে।
ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ভারতের অংশে রেল চালানো হয়েছে। এই রেলপথ চালু হলে পণ্য পরিবহন ক্ষেত্রে আরেকটি মাইলস্টোন স্থাপন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সার্ক চুক্তি অনুযায়ী এই প্রকল্পটি চালু করা হবে। এই রেলপথ দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে খুব সহজে লবণ, পেঁয়াজ, আদা, সাইকেলের যন্ত্রাংশসহ বিভ্ন্নি পণ্য বাংলাদেশে আসবে। অন্যদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ভারতে পরিবহন করা যাবে।
রেল অফিস জানায়, এই রেলপথটি সম্প্রসারিত করে নেপালের যোগবানী পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে তিন দেশের মধ্যে রেল যোগাযোগ ঘটবে। আর নেপালে রেলের অবকাঠামো তৈরিতে সাহায্য করবে ভারতীয় রেল।
২০০৫ সালের ১ এপ্রিল পর্যন্ত এই পথে ট্রেন চলছিল। পরে রেলপথটি বন্ধ হয়ে যায়। স্বাধীনতার আগে এই পথ দিয়ে বাংলাদেশের পার্বতীপুর জংশনে গিয়ে দার্জিলিং হয়ে কলকাতায় যেতে পারতেন যাত্রীরা। পণ্যবাহী ট্রেনের এই পরিসেবা চালু হওয়ার সম্ভাবনায় খুশি এলাকার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ