• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় শিক্ষক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ১

dsc04981বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় শিক্ষক সারওয়ার আলম রাজা হত্যা চেষ্টা মামলার আসামী গোলাম রব্বানীকে(৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার রব্বানী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের মৃত. জয়নাল আবেদিনের ছেলে। ওই মামলার অপর ১৭জন আসামী পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলা সুত্র জানায়, ঈদের পরদিন বুধবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে নুরুল আলম মানিকের বাড়িতে প্রবেশ করে মৃত. কফিল উদ্দিনের ছেলে রহিম উদ্দিন খট্টুর নেতৃত্বে লাঠি সোডা, রড ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে সাঙ্গপাঙ্গরা তাকে এবং বাঁচাতে এগিয়ে আসায় তার ভাই সারওয়ার আলম রাজার উপর হামলা করে গুরুত্বর আহত করে আসামীরা। ঘটনার সময় রাজার পকেটে থাকা ৫০হাজার টাকা ছিনতাই এবং বাড়ি ঘর ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করে তারা।
মামলার বাদী নুরুল আলম মানিক জানান, আমার উপর আক্রমণ চালানোর সময় আসামীরা ভাই সারওয়ার আলমকে অস্ত্র দিয়ে আঘাত করায় তার দুটি আঙ্গুল, কপালে ক্ষত সৃষ্টি হয়। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করালেও অবস্থা অবনতি হওয়ায় সারওয়ারকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
নুরুল আমিন অভিযোগ করেন, আসামীরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে বলেন, যদি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে(আমাদের) মেরে ফেলে লাশ গুম করে দেয়া হবে। খগাবড়বাড়ি দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র সহকারী শিক্ষক সারওয়ার এখোনো নীলফামারীতে চিকিৎসাধীন আছেন বলে জানান নুরুল।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ