• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে কারাত প্রতিযোগিতা

02মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতা হয়েছে। আজ সোমবার দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পিবিজিএমএস) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক  উদ্ভোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী।

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগীতা খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল নবী।
রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতায় অংশ নেন ১ বিজিবি রাজশাহী, ৭ বিজিবি রংপুর, ৯ বিজিবি চাপাইনবাবগঞ্জ, ১৪ বিজিবি নওগাঁর পত্নীচান, ১৫ বিজিবি লালমনির হাট, ১৮ বিজিবি পঞ্চগড়, ৪৫ বিজিবি কুড়িগ্রাম, ৫৬ বিজিবি নীলফামারী, ১৬ বিজিবি নওগা, ৪২ বিজিবি দিনাজপুর।
খেলার শুরুতেই ২৯ বিজিবি ফুলবাড়ী একটি স্বর্ণ ও ৭ বিজিবি রংপুর রৌপ পান। রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতার খেলায় উপস্থিত ছিলেন বিজিবির পদস্থ কর্মকর্তা, কর্মচারী, সৈনিকগণ।

ফুলবাড়ীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু
ফুলবাড়ীর উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম বাসিয়াপাড়া গ্রামের মোঃ সজমুদ্দিন এর পুত্র মোঃ সাদ্দাম (৩২) পাশ্ববর্তী ঝাঝিরা গ্রামের জমিতে কাজ করতেছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।ওই অবস্থায় লোকজন রুদ্রানী স্থানীয় কমিউনিটি সেন্টারে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ