• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারকুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গোলাম হোসেন (৩৫) ও তার স্ত্রী শিল্পী খাতুন (২৭)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকাল ৭টায় গোলাম হোসেনের মা বাহাতন ছেলে ও বউয়ের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করতে থাকেন। তাদের কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছেলে গোলাম হোসেনকে ঝুলন্ত ও বউ শিল্পীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এসে গোলাম হোসেন ও শিল্পীকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকাবাসীর ধারণা, গোলাম হোসেন ও শিল্পীকে হত্যা করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ এ বি এম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন ও জিহ্বা বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ