• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাহারোলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সভা

kahকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক দ্রব্যের ব্যাপারে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। সে যত বড় হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে এবং সমাজ থেকে এসব চিরতরের জন্য উৎখাত করতে হবে। সকলেই যদি আমরা সচেতন হই তাহলেই সম্ভব সমাজ ও দেশ থেকে এসব অপরাধীদেরকে নির্মুল করা সম্ভব হবে। তিনি সোমবার দিনাজপুর জেলার কাহারোল থানা কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল সুজন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক শাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, ২নং ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি অধিকারী, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ৫নং ইউপি আ”লীগের সভাপতি মোঃ মজিদুল ইসলাম (মাষ্টার), সাংবাদিক সুকুমার রায়, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সুফিকুল ইসলাম, মাদক সম্রাট মোঃ আকরাম হোসেন সহ কমিউনিটি পুলিশিং সার্ভিসিং এর সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ কাহারোল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভায় বতৃক্তা করেন। এসময় উপস্থিত ছিলেন এস.আই মোঃ এরশাদ, মোঃ মহিদুল ইসলাম। মত বিনিময় শেষে দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এস.আই আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ