বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ মডেল বহুমূখি উচ্চ বিদ্যালয়কে সরকারিকরনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহি এ বিদ্যাপীঠকে সরকারি করনের দাবিতে সাধারন মানুষও এতে অংশগ্রহন করে।
সোমবার (১৯সেপ্টেম্বর) সকালে স্থানিয় শহীদ মিনার চত্তরে নাগরিক পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বদরগঞ্জ নাগরিক পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট গোলাম রসুল বকুল। এ ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক-অভিভাবক শিক্ষার্থীরা ও প্রাক্তন ছাত্র-ছাত্রিরা। বক্তারা অবিলম্বে বদরগঞ্জ মডেল বহুমূখি উচ্চ বিদ্যালয়কে সরকারি করনের জোর দাবি জানান।