নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাপের কামড়ে স্বাধীন চন্দ্র রায় (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে জেলার ডোমার উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বাধীন চন্দ্র ওই গ্রামের মৃত. শরৎ চন্দ্র রায়ের ছেলে। জানা যায়, গতকাল সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ¦বর্তী ধান ক্ষেতে যায় স্বাধীন চন্দ্র রায়। এসময় একটি বিষাক্ত সাপ স্বাধীনের পায়ে কামড় দিলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা স্বাধীনকে উদ্ধার করে রাতেই পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।