• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

picture-from-nilphamari-20-09-16-1নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ লাশ উদ্ধারের ঘটনা দুটি ঘটে। জেলার কিশোরগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নির্মানাধীন ভবনের পেছনের একটি গাছে দড়ি দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম নীলফামারী জেলা শহরের শান্তিনগর মহল্লার মফেল উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয়রা জানায়, নীলফামারীর রুসু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ উপজেলার হাসপাতাল চত্বরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ করছে। সাইফুল সেখানকার কেয়ার টেকার হিসাবে কর্মরত ছিল। সকালে হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের লোকজন খাবার পানি সংগ্রহের জন্য নলকুপে গেলে তারা সাইফুলের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলার মর্গে প্রেরন করেছে।  কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা বজলুর রশিদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্টের পরেই আসল ঘটনা উদঘাটন হবে।

অপরদিকে একই উপজেলার রনচন্ডী ইউনিয়নের কমিউনিটি পুলিশবক্স নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফেরদৌসী আক্তার নামে অষ্টম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী রনচন্ডী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মফসেল আহমেদের মেয়ে ও বড়ভিটা রনচন্ডী বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানায়, ফেরদৌসী রাতে তার বোনের বাড়ী থেকে দাওয়াত খেয়ে চাচা ও ভাইয়ের সাথে বাড়ীতে হেটে আসছিল। তারা কমিউনিটি পুলিশবক্সের সামনে এলে পিছন দিক থেকে জলঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক যার নং-ঢাকা ড-১১-১২৯০ তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহত মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ