• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিরিন চিলড্রেন‘স পিস প্রাইজের জন্য মনোনীত

%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিরিন শিলা কিডস রাইটস ইন্টারন্যাশনাল প্রবর্তিত চিলড্রেন‘স পিস প্রাইজের জন্য মনোনীত হয়েছেন।

শিরিন শিলা উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর বালাপাড়া গ্রামের মৃত নুরল আমিনের মেয়ে। শিরিন বর্তমানে ইছামতি ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছে। ৫ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট শিরিন। সে ২০০৮ সাল থেকে প্রাইমারি বিদ্যালয় ও নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদরাসায় অধ্যয়ন অবস্থায় শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলামের কথায় উদ্বুদ্ধ হয়ে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় পরিচালিত বাল্যবিবাহ প্রতিরোধ, সার্বিক স্যানিটেশন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাল্যবিবাহ বন্ধে অনেক অবদান রেখেছে।

শিশু অধিকার রক্ষায় অসামান্য অবদান রাখায় চিলড্রেন‘স পিস প্রাইজের জন্য বিশ্বের ১২০ জনের মধ্যে বাংলাদেশের কেবল মনোনীত হয়েছেন শিরিন শিলা। তার এ পুরস্কার প্রাপ্তির মনোনয়ন সংবাদ তাকে জানানো হলে প্রতিক্রিয়ায় আবেগাপ্ল-ুত হয়ে সে জানায় “এতে আমি অত্যন্ত আনন্দিত।
চিলড্রেন‘স পিস প্রাইজের জন্য আমাকে মনোনীত করায় শিশু অধিকার রক্ষায় কাজ করতে আমাকে আরো বেশি উৎসাহিত করবে।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কিডস রাইটস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার ইলেনভ্রন হফের মেইলের বরাত দিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি আসমা আনোয়ার তন্দ্রা শিরিন শিলার পিস প্রাইজের জন্য মনোনীত হওয়ার এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ