• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংবাদ সম্মেলন

press-conf-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-এর কমিটি বিলুপ্ত ঘোষনা ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদকে অভিন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে আগামীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কাছে একটি সুষ্ঠ, সুন্দর ও শক্তিশালী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপহারের প্রত্যাশা করেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির সাধারন সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে লিখিত বক্তব্যে
মো. রাজিব উল ইসলাম রাজিব বলেন, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড দিনাজপুরের নির্বাহী কমিটির এক সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
ওই কমিটি বিলুপ্তের পর অঙ্গসংগঠনটির নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এটি সময়োচিত যুগান্তকারী উদ্যোগ এ জন্য আমরা কমান্ড নেতৃবৃন্দকে অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে স্বচ্ছ ও সুন্দর কমিটি উপহার দেয়ার আহবান রাখছি। তারা বলেন, কমিটি গঠনের জন্যে প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানদের তালিকা তৈরীর প্রেক্ষাপটে ইতিমধ্যেই পাড়া, মহল্লা, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে জরিপ শুরু হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের দিয়েই এই কমিটি গঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোঃ সায়মন আহাম্মেদ, মিরন আহম্মেদ, এ্যাড. আজফার হোসেন চৌধুরী বাবু, আসিফ রেজা রুবেল, সাবেক কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, আশফাক সিদ্দিক বাবু, মোঃ আলমগীর, মোঃ রাশেদ, সৈয়দ আরিফুর কবীর সেতু, মোঃ সাইদুল ইসলাম, মো. শাহিন, মো. সাদ্দাম হোসেন (শাওন), গুলশান আরা লাকি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ