• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় অপহ্নত শিশুসহ ৭ অপহরণকারী আটক

আটকসিসি নিউজ: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চৌরাস্তা এলাকা থেকে অপহৃত শিশ‍ু সাদেকুল ইসলামকে (০৫) দিনাজপুরের খানসামা থেকে উদ্ধার করেছে মধুপুর পুলিশ। এ ঘটনায় জড়িত ৭জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুহশুহ গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন- শাহজালাল (২৩), চাচা মাহমুদ আলী (৪৫) সাখাওয়াত হোসেন (৩০), সালাউদ্দিন (৪০) মোজাহার হোসেন (৫০), মিজানুর রহমান (৩৭) ও আবু আলী (৪২)।

দিনাজপুর খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার প্রধান সিসি নিউজকে জানান, আটক অপহরণকারী শাহজালাল অপহ্নত শিশু সাদেকুলের বাবা শরিফুল ইসলামের পোল্ট্রি ফার্মে কাজ করতেন। সেখান থেকে শিশু সাদেকুলকে অপহরণ করে। পরে সাদেকুলের বাবার কাছে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা।

‘বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে শাহজালালের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে মধুপুর ও খানসামা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।’

আটকদের রাতেই টাঙ্গাইলে পাঠানো হয়েছে বলে খানসামা থানার একটি সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাদেকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ