• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

ভোলা: জেলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজীর বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় খেলা করার সময় হঠাৎ পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- সাবিনা (৯) ও সুমাইয়া আক্তার (১০)।
স্থানীয় লোকজন জানান, কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহে আলমের মেয়ে সাবিনা ইউপি চেয়ারম্যান রব কাজীর ঘরে ও সুমাইয়া চেয়ারম্যানের মেয়ে আরজু বেগমের ঘরে গৃহপরিচালিকার কাজ করত।
চেয়ারম্যান রব জানান, এদের তিনি কাজের মেয়ে হিসেবে দেখতেন না। নিজের পালিত মেয়ে হিসেবে জানতেন। তার মেয়ে আরজু বেগম ঢাকায় যাওয়ায় সুমাইয়াকে তার বাড়ি রেখে যায়। বিকেল সাড়ে ৫টায় খেলার করার সময় পুকুরে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ