• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বজ্রপাতে ঘুমন্ত স্বামী নিহত, স্ত্রীসহ আহত ৩

নিহতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় স্বামী নিহত ও স্ত্রী সহ অপর ৩ জন আহত হয়েছে। নিহত স্বামী হলেন, আরিফ হোসেন (৩৫)। সে জেলার ডোমার উপজেলার শেওটগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, নিহত আরিফ হোসেনের স্ত্রী শিউলি বেগম (৩১), একই এলাকার ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০), আবু তালেবের স্ত্রী শাহের বানু (৩৫)। এদের মধ্যে শিউলি বেগমের অবস্থা আশংকাজনক। সে বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী জানায়, আজ শুক্রবার ভোর রাতে এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত ও আহতরা সবাই ঘরে ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে নিহত আরিফের শোয়ার ঘরে বজ্রপাত হলে ঘুমন্ত অবস্থায় আরিফ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় তার স্ত্রী শিউলি বেগম। অপরদিকে একই এলাকার ইউনুস আলীর বাড়ীতে বজ্রপাতে আহত হয় রিতা ও শাহের বানু। একই এলাকার আইয়ুব আলীর বাড়ীতে বজ্রপাতে তার অর্ধলক্ষ টাকা মূল্যর একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ