• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে চতুঙ্গের আয়োজনে ইলিশ উৎসব

unnamedচাঁদপুর প্রতিনিধি: ‘জেগে উঠো মাটির টানে’ এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুরের সু-পরিচিত সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজন ৮ম বারের মতো প্রাণ ফ্রুটিকস্ ইলিশ উৎসব ২০১৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে সপ্তাহব্যাপী এই উৎসবের গ্র্যান্ড র‌্যালি বের করা হয়। পুলিশ সুপার শামসন্নাহারের নেতৃত্বে র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, সদস্য সচিব বি এম হান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, জেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, জেলা কান্ট্রি ফিশিং বোর্ডের সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, মৎসজীবী নেতা তছলিম বেপারী।

পরে শিল্পকলা একাডেমী মঞ্চে শিশু-কিশোরদের দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকের বিষয়বস্তু ছিলো “আইন প্রয়োগ নয়, ব্যপক জনসচেতনতাই মা ইলিশ রক্ষা করতে পারে”। বিতর্কে অংশ নেয় মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় বনাম বাবুর স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা)। এতে সভাপ্রধানের দায়িত্বে ছিলেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপুর কন্ঠর বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে।

সন্ধ্যা সাড়ে ৬টায় উদয়ন সংগীত বিদ্যালয়ের লোকজ গানের আসর অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ইলিশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, আজকে চাঁদপুরে একটি আনন্দঘন পরিবেশ লক্ষ করা গেছে। আমার কাছে মনে হয় এটি ইলিশ উৎসবের ফসল। চাঁদপুরের সচেতন মানুষের সাথে কথা বলে ইলিশ সংরক্ষণে আমরা বেপক কর্মসূচি হাতে নিয়েছি। চাঁদপুরের প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ সকলকে সাথে নিয়ে জাটকা ও মা ইলিশ রক্ষার কর্মসূচি পালন করেছি। যার ফলে দীর্ঘ ৫০ বছর পরে চাঁদপুর ছাড়াও অন্যান্য কয়েকটি জেলায় ইলিশ পাওয়া গেছে। এর ফলে গত বছর ওই সময়ে চাঁদপুরে অসাধু জেলেরা খুব একটা জাটকা ও মা ইলিশ নিধন করতে পারেনি।

উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, পৃথীবির সুস্বাধু মাছ ইলিশ। এই ইলিশ মাছ আমাদের চাঁদপুরের গর্ব। একটা সময় চাঁদপুরে প্রচুর ইলিশ পাওয়া যেতো। যার ফলে আমাদের নিত্যাদিনের খাদ্য তালিকায় ইলিশ ছিলো। কিন্তু একটা সময়ে ইলিশের ছন্দ-পতন ঘটে। এক শ্রেণীর অসাধু জেলে জাটকা নিধন করে ইলিশ সম্পদ নষ্ট করে দিচ্ছিলো। তাছাড়া ওই অসাধু জেলেরা ডিম ওয়ালা মা ইলিশ নিধন করে ইলিশ উৎপান ব্যহত করেছে। যার সরকার জাটকা ও মা ইলিশ রক্ষায় ব্যপক কর্মসূচি হাতে নেয়। যার ফলে আজকে ইলিশের সেই হারানো গৌরব ফিরে আসতে শুরু করেছে।

তিনি আরো বলেন, আজকের এই আয়োজনে আমি সরকারের প্রতি অনুরোধ করবো ইলিশ সংরক্ষণ সময়ে জেলেদের চাউল না দিয়ে নগদ টাকা দেয়া হোক। এতে করে জেলেরা আর নদীতে নামবে না। তখন তারা নিজেরাই জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করবে। আগামিতে সরকারের জাটকা ও মা ইলিশ সংরক্ষন শক্ত হাতে সফল করা হবে।

চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেঃ মো. আতোয়ার আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান। সংবর্ধীত অতিথির বক্তব্য রখেন বিএলফ কমান্ডরা মো. হানিফ পাটওয়ারী।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধোর সময়ের বিএলফ কমান্ডরা মো. হানিফ পাটওয়ারীকে ইলিশ উৎসবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ইলিশ উৎসবে অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সদস্যদের ও মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও প্রাণ-আরাএফএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে রাত সাড়ে ৮টায় নৃত্যাঙ্গন চাঁদপুরের নৃত্যানুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ