• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় বিদ্যালয়ে অনুপস্থিত ২০ শিক্ষকের বেতন কর্তন

নীলফামারীসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় শনিবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে ১৭ জন ও গত বৃহস্পতিবার তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও একদিনের বেতন কর্তনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান।
শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন তিনি।

এ সময় টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ নয় জন, পাঠানপাড়া এম.ইউ আলীম মাদরাসায় একজন, কালকেওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ও দক্ষিণ দেশীবাই মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজনসহ ১৭ জন শিক্ষক প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তাদের প্রত্যেককে হাজিরা খাতায় অনুপস্থিত উল্লেখ করেন।
এ ছাড়া বৃহস্পতিবার জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন ইউএনও রাশেদুল হক প্রধান।
বিদ্যালয়গুলোতে শিক্ষক অনুপস্থিতির বিষয়টি এলাকায় অভিভাবক মহলের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে সরকারের ব্যাপক কর্মসূচির সঙ্গে একমত পোষণ না করেই এসব শিক্ষকেরা বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলে মনে করছেন সচেতন অভিভাবক মহল।
এ বিষয়ে দক্ষিণ দেশীবাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, আমি অসুস্থ। প্রশ্নের কাজে বাইরে ছিলাম।
টেংগনমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান অনুপস্থিত শিক্ষক শিক্ষকদের পক্ষে সাফাই গেয়ে বলেন, এটা অনুপস্থিত নয়, লেট প্রেজেন্ট।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উদ জামান সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়গুলো পরিদর্শনকালীন অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান বলেন, উপজেলাটিতে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের জন্য আমি এমন আকস্মিক পরিদর্শনে বার বার যাবো।
তিনি আরো বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ