বিনোদন ডেস্ক: পুজোয় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী-জিৎ-সায়ন্তিকা অভিনীত ছবি ‘অভিমান’। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দুটি গান ‘সইয়াঁ’ এবং ‘মন বেচারা’। এবার প্রকাশিত হল এই ছবির পরবর্তী গান ‘সেলফি লে না রে…’।
বছর খানেক নিজস্বী তোলার যে হিরিক পড়েছে, তাতে এই গানটি যে আপামোর ইউথের হৃদয় কাড়বে তা বলাই যায়। রিদমিক এই গানটিতে জমিয়ে নেচেছেন জিৎ ও শুভশ্রী। এই গানে শুভশ্রী নিজের লুক নিয়ে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। তাঁকে দেখতেও লাগছে বেশ চমৎকার।
এছাড়াও ফরেন লোকেশনে বিদেশি নৃত্যশিল্পীদের সঙ্গে গোটা গানটিই হয়ে উঠেছে বেশ জমজমাট। গানটি গেয়েছেন গায়ক নাকাশ আজিজ এবং ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত গায়িকা জলি দাস।
তবে এই গান শুনে ছোট্ট একটা ক্লিক করে সেলফি তুলে নিতেও পারেন।
দেখুন গানের ভিডিও—
https://youtu.be/hdCl-0MXbcY