• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেনাপোল সীমান্ত থেকে ১৭ নারী-পুরুষ আটক

আটকযশোর: বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এদের আটক করে।
এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। এদের বাড়ি খুলনা, বরিশাল, সিলেট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারতে অবৈধ বসবাসকারী বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে এপারে আসছেন, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে।
এক সময় দেখতে পায় ইছামতি নদী পার হয়ে একদল নারী-পুরুষ এপারে আসছেন। সেসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে পালিয়ে যায় দালাল। আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ