• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া

inn120160925161538_52065আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা।
রবিবার দুপুরে ভারতের সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি এক টুইট‍ার বার্তায় মহড়ার কিছু ছবিও প্রকাশ করেছে।  এতে দেখা যায়, দুই বাহিনীর সদস্যরা উত্তরাখণ্ডের রানিখেতের জঙ্গলে মহড়া চালাচ্ছেন।
সংবাদমাধ্যম জানায়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রথম মহড়া। দুই দেশ নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ কার্যকলাপ আরও উন্নত করার লক্ষ্য এ মহড়া চালায়। এটি শুরু হয় ১৪ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা।
সংবাদমাধ্যম আরও জানায়, দুই দেশের মধ্যকার এই মহড়ার এবারের বিষয় ছিল- পার্বত্য ভূখণ্ডে সন্ত্রাস দমন অভিযান।
এদিকে, পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীও। দু’দিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর এই মহড়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ